উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জে জোড়া পথ দুঘটনায় আহত তিন বাইক আরোহী

"সেফ ড্রাইভ, সেভ লাইফ" - মুখ্যমন্ত্রী এই বার্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনিয়ন্ত্রিত ভাবে মোটর বাইক চালাতে গিয়ে ঘটল পৃথক পৃথক দুটি পথ দুর্ঘটনা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মদনপুরে কালিয়াগঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপর এই জোড়া দুর্ঘটনাটি ঘটে। দুটি ঘটনায় আহত হন মোট তিনজন বাইক আরোহী। 

        জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা গৌতম রায় (২৫) ও সঞ্জীব রায় (২৪) নামে দুই ব্যক্তি হেলমেটহীন অবস্থায় দ্রুতগতিতে মোটর বাইক চালিয়ে কালিয়াগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মদনপুরের কাছে নিয়ন্ত্রণ হাড়িয়ে বাইকটি উল্টে যায়। ঘটনায় গুরুত্বর আহত হয় ওই দুই বাইক আরোহী। স্থানীয়রা তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পাশাপাশি একই রকম মদনপুর থেকে কিছুটা দূরে অপর একটি বাইক নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে যায়। ঘটনায় এনামুল ইসলাম(৩৫) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হন। এরপর স্থানীয়রা তাকেও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে এনামূল ইসলাম ও সঞ্জীব রায়ের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে পথ দুর্ঘটনায় সময় তৃণমূল কর্মীরা প্রচার চালাচ্ছিল। ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যায় তৃণমূল ব্লক সভাপতি দধীমোহন দেবশর্মা। 

        এবিষয়ে তৃণমূল ব্লক সভাপতি দধীমোহন দেবশর্মা জানান, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মদনপুরে কালিয়াগঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে জোড়া দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত তিনজন বাইক আরোহী।